বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আলীকদমে শিক্ষা ও চিকিৎসা খাতে চরম সংকট: জনভোগান্তি বাড়ছে  শান্তি শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:০৪ পিএম, ২০২৫-১২-০৩

আলীকদমে শিক্ষা ও চিকিৎসা খাতে চরম সংকট: জনভোগান্তি বাড়ছে  শান্তি শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়

এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ
বান্দরবান জেলার দুর্গম উপজেলা আলীকদমে শিক্ষা ও চিকিৎসা এই দুই মৌলিক খাতে দীর্ঘদিনের সংকট চরম আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় মানুষের জীবনমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলোতে আধুনিক অবকাঠামো, প্রযুক্তি-নির্ভর শিক্ষা উপকরণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও নিয়মিত পাঠদানের সুযোগেরও উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। উচ্চমাধ্যমিক ও কারিগরি শিক্ষার পরিসর সীমিত ইন্টারমিডিয়েট পর্যন্ত  হওয়ায় শিক্ষার্থীদের বাইরে গিয়ে পড়াশোনা করতে বাধ্য হতে হচ্ছে।
অন্যদিকে চিকিৎসা খাতে পরিস্থিতি আরও ভয়াবহ। আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের অভাব দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মবিরতির কারণে সেবার গতি আরও শ্লথ হয়ে পড়ে। হাসপাতালে  অনেক সময় সেবাদানকারী কর্মীদের অনুপস্থিতি রোগীদের চরম ভোগান্তিতে ফেলে। জরুরি চিকিৎসার সীমাবদ্ধতার কারণে রোগীদের কক্সবাজার  সদর বা চট্টগ্রামে রেফার করতে হচ্ছে যা সময়, অর্থ ও ঝুঁকি সব দিক থেকেই চাপ বাড়াচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষা ও চিকিৎসা খাতের মান উন্নয়ন ছাড়া আলীকদমের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তারা দ্রুত শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত চিকিৎসা জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং দুর্গম অঞ্চলের জন্য বিশেষ সেবা চালুর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সব চ্যালেঞ্জের মাঝেও আলীকদম পর্যটনের সম্ভাবনায় পিছিয়ে নেই। প্রকৃতির মনোরম সৌন্দর্য, শান্ত পরিবেশ ও পাহাড়ি বৈচিত্র্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে পর্যটকদের আগমন বাড়ছে। পর্যটননির্ভর অর্থনীতিও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে।
শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন এলাকাবাসী। আলীকদম সেনা জোন  বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তি বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাদের নানা সামাজিক উদ্যোগ, সহায়তা ও জনমুখী কার্যক্রমে স্থানীয়দের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং পর্যটন খাতে পরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করতে পারলে আলীকদম এক সম্ভাবনাময় মডেল উপজেলায় পরিণত হতে পারে বলে আশা করছেন সচেতন নাগরিকরা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর